More

    বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় দুই সহযোগীসহ বিএনপি নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ইলুহারে চাঁদাবাজি, মারধর ও হত্যাচেষ্টা মামলায় দুই সহযোগীসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল হক রাজু,তার সহযোগী মোঃ ইকরামুল সিকদার ও মোঃ এনামুল সিকদার। শনিবার (২ মে) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

    এর আগে শুক্রবার (১ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওই গ্রামের কাঠ ব্যবসায়ী মুজাহিদুল হক মুরাদ সিকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ ৭ জনকে আসামী করে শুক্রবার রাতে বানারীপাড়া থানায় চাঁদাবাজি,টাকা ও চেক ছিনতাই মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

    মামলার আসামীরা হলেন তিন সহোদর মোঃ ইকরামুল সিকদার মোঃ ইমরান সিকদার ও মোঃ এনামুল সিকদার, মোঃ মাইনুল সিকদার, মোঃ সিরাজুল হক রাজু,আইউব আলী ওরফে আজিজার এবং বাবু। মামলা সুত্রে জানা গেছে আসামীরা ২০২৪ সালের ৫ আগস্টের পরে বিভিন্ন সময় দলীয় প্রোগ্রামের কথা বলে মামলার বাদী কাঠ ব্যবসায়ী ও স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মুজাহিদুল হক মুরাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয়।

    সম্প্রতি মুরাদ সিকদার ইলুহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইলুহার গ্রামে ইউপি সদস্য নির্বাচন করার ঘোষণা দিলে আসামীরা তাকে বিজয়ী করে দেবে মর্মে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তারা তাকে নির্বাচনী মাঠে নামতে দেবে না বলে হুমকি দেয়।

    তিনি তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে এলাকার জনৈক সিদ্দিক মোল্লার চায়ের দোকানে পেয়ে মুজাহিদুল হক মুরাদ সিকদারকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। এসময় ছেলেকে রক্ষা করতে গেলে মুরাদের বৃদ্ধ বাবা মোক্তার সিকদারকেও বেদম মারধর করা হয়। এসময় মুরাদ সিকদারের সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে তার কাঠ ব্যবসার ১লাখ ৫৪ হাজার টাকা ও ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ট্রেডাসের নামে ব্র্যাক ব্যাংকের চেক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

    গুরুতর আহত অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন চাঁদাবাজি ও মারধর মামলার তিন আসামীকে গ্রেপ্তার করে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Berechtigte Spiele: Pass away Slots unter anderem Tischspiele fur das Prasentation qualifizieren

    Jede kostengunstige Möglichkeit angeordnet spezifische Durchspielbedingungen. Vorweg mark Abbestellung ein Gewinne sollen User den vordefinierten Leistungsverstarker beruhren, der in...