More

    বিএনপি সরকার নতুন বাংলাদেশ’ বিনির্মাণে উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : এমপি আবুল হোসেন খান

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল) সংবাদ দাতা : দেশের সামগ্রিক সামাজিক অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নাই, একটি এলাকার সামাজিক জীবনযাত্রার মান তখনই উন্নতি হয় যখন ঔ এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন হয়। এ লক্ষ্যে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় দুই মাসের মধ্যেই দেশের সকল নতুন – পুরাতন, বরাদ্দকৃত অবকাঠামোর উন্নয়ন মুলক কাজের অগ্রগতি নিয়া সোচ্চার। উন্নয়নের অংশ হিসাবে বাকেরগঞ্জ পৌরসভায় ” CTCRP” প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজের উদ্‌বোধন করা হয়েছে।

    ৩ মার্চ রবিবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে “CTCRP” প্রকল্পের আওতায় পৌরসভার ৫ নং ওয়ার্ডে সাহেবগঞ্জ সড়ক থেকে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হয়ে সবুজবাগ সড়ক পর্যন্ত আর.সি.সি সড়ক উন্নয়নের জন্য চেইনেজ: (মূল সড়কঃ ০০মি. -৬৫৫মি.,লিংক -১ঃ০০ মি. -৩২২.০০ মি., লিংক-২ঃ০০ মি. থেকে ৩০০.০০ মি.) ১২৭৭.০০ মি. দৈর্ঘ্য সড়কের এর আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান

    উদ্‌বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।বর্তমান সরকার ক্ষমতায় বসার দুই মাসের মধ্যেই দেশের তৃনমুল পর্যায়ের উন্নয়ন বিকেন্দ্রীকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে।

    অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার ( শাহিন), উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান ( মিজান মিয়া)।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Remember to always play sensibly and select reliable web based casinos getting a secure and fun sense

    Since we have looked, to experience online slots the real deal profit 2026 now offers a vibrant and you...