More

    ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মঈনুল হক লিপু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    আহত সাংবাদিক মঈনুল হক লিপু বলেন, আমার চাচাতো বোনের একটি পানির মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের আছলাম হোসেনের ছেলে শান্ত (২৫), চুন্নু সিকদারের ছেলে রিজন সিকদার (২২), শাকিল সিকদারসহ ৭/৮ জন অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

    স্থানীয়রা জানান, অভিযুক্ত শান্ত এর আগেও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...