More

    ঝালকাঠির পালবাড়িতে নিয়ম বহির্ভূত সেমিপাকা ভবন নির্মাণের অভিযোগ

    অবশ্যই পরুন

    ঝালকাঠি পৌর শহরের পালবাড়ি এলাকায় পৌর কর্তৃপক্ষের নিয়ম না মেনে সেমিপাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অপরিকল্পিত নির্মাণকাজের কারণে পাশ্ববর্তী একটি মাদ্রাসা ভবন ঝুঁকির মুখে পড়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী ও শরীফ ফ্লাওয়ার এন্ড ফুড প্রডাক্টের স্বত্বাধিকারী, সাবেক পৌর কাউন্সিলর মো. কামাল শরীফ তার নিজস্ব ভবনে দীর্ঘদিন ধরে একটি এতিমদের মাদ্রাসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি মাদ্রাসা ভবনের উত্তর পাশে একটি সেমিপাকা ভবনের নির্মাণকাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, নির্মাণাধীন ভবনের মালিকপক্ষ পৌরসভার নিয়ম না মেনে কামাল শরীফের ভবনের দেয়াল ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে।

    এ ঘটনায় নির্মাণকাজ বন্ধের দাবিতে ঝালকাঠি পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. কামাল শরীফ। অভিযোগের বিষয়ে মো. কামাল শরীফ বলেন, “আমার বিল্ডিং পৌরসভার সকল নিয়ম মেনে নির্মাণ করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে এতিমদের জন্য মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে। এখন পাশেই একটি ভবনের নির্মাণকাজ চলছে। তারা অবৈধভাবে আমার ভবনের দেয়াল ব্যবহার করেছে। এতে ভবনটি ঝুঁকির মধ্যে পড়েছে। আমি দ্রুত এই কাজ বন্ধের দাবি জানাচ্ছি।”

    অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, পাশের ভবন আগেই তাদের দিকে চাপিয়ে করা হয়েছে। পৌরসভার অনুমোদন ছাড়া কাজ কেনো করা হচ্ছে সে প্রশ্নে অভিযুক্তরা জানান সেমি পাকা দালানে অনুমোদন লাগেনা। এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন আমরা কাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে তারা আবারো কাজ শুরু করেছে কিনা জানা নেই।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Letztere werden das mittel der wahl, wenn man zum beispiel diesseitigen erhaltenen Maklercourtage effektuieren will

    Falls Die kunden angewandten Vermittlungsgebuhr in einem Spielsaal erhalten sein eigen nennen, sei der in den meisten fallen unter...