More

    পিরোজপুরে মিছিল শেষে যুবলীগকর্মী আটক

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে পিরোজপুর শহরে মিছিল করেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল শেষে এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে। শুক্রবার (৮ মে) ভোরে পিরোজপুরে মিছিল শেষে ধাওয়া করে শামীমকে আটক করা হয়।

    এর আগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেন। পরবর্তীতে খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলে ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়।

    এ সময় শামীম পালিয়ে যেতে ব্যর্থ হন। তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেন মারুফ হাসান। মারুফ হাসান জানান, মিছিলকারীরা সরকার ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেন। এছাড়াও তারা শহরে নাশকতা করার চেষ্টা করছিল।

    শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Before everything else, create eight hundred% extra with the First set and spin so you’re able to make it easier to secure

    Every Thursday your finances will get an alternative money back bonus with regards to the websites transactions regarding the...