More

    বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এক নারীকে মারধর, শ্লীলতাহানী ,টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম সিকদারকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    গত ৫ মে বরিশালের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলা সুত্রে জানা গেছে,  লেনদেন সংক্রান্ত পূর্ব  বিরোধের জের ধরে গত ৭ মার্চ বিকালে উদয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম সিকদার বাদী রাজিয়া সুলতানার তেতলা গ্রামের বাড়ির ঘরে ঢুকে সেলাই মেশিনের টেবিলের ওপর রাখা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড এবং টেবিলের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

    রাজিয়ার  ছোট মেয়ে মাইসা (৯) এসময় ডাক চিৎকার দিলে রাজিয়া এসে এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানি (যৌনপীড়ন) করেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।  এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে ৯ মার্চ সন্ধ্যায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগের সত্যতা পেয়ে ১০ মার্চ এটি এজাহার হিসেবে রুজু করা হয়। সেই মামলায় জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে আসামী শাহ্ আলম সিকদারকে কারাগারে পাঠান। এদিকে মামলা দায়ের ও আসামী কারাগারে যাওয়ার পর থেকে আসামীর ভাইসহ স্বজন ও সহযোগীদের পক্ষ থেকে বাদীকে নানা ভাবে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

    এদিকে নারীকে মারধর ও যৌণনিপীড়নের ঘটনায় জড়িত কৃষক দল নেতার বিরুদ্ধে গত দুমাসেও দলীয় কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...