More

    নলছিটিতে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ কারবারি আটক

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটি পৌরসভার বৈচন্ডী গ্রাম থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আবু সালাম(৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে আটক করে।

    এসময় তার বসতঘর তল্লাসি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ১ শত টাকা উদ্ধার করে।আটককৃত আবু সালাম ওই গ্রামের হারুন প্যাদার পুত্র। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, আটককৃত আবু সালাম স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....