More

    শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১। আজ শনিবার হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ৫ মে হাম উপসর্গ নিয়ে পটুয়াখালী সদরের বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহকে ভর্তি করা হয়।

    চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যু হয় তার। অন্যদিকে ১ মে পটুয়াখালীর পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শাকে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মৃত্যু হয়েছে তার।

    শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেছেন, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৬৯। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন।

    এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৭০ জন। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১০৮ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৪৬৪। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....