More

    হঠাৎ বরিশালের হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রী: আগামী আগস্টে চালু হচ্ছে শিশু হাসপাতাল

    অবশ্যই পরুন

    বিশেষ প্রতিবেদক:  বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ ও একজন কর্মীকে শোকজ করেছেন স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। এরপর তিনি শিশু হাসপাতাল, শের ই বাংলা মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।

    পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বরিশালের হাসপাতালগুলোর চিকিৎসা মান যতটা ভালো, ততটাই খারাপ হাসপাতালের বাহিরের পরিবেশ। সদর হাসপাতালের বাহির ও ভিতরের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শিশু হাসপাতাল আগামী আগস্টের মধ্যে চালু করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বরিশালবাসী ভাগ্যবান।

    কারণ আগামী আগস্টে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালের উদ্‌বোধন করবেন। এসময় মন্ত্রী শিশু হাসপাতালসহ শেবাচিমের জন্য প্রয়োজনীয় চিকিৎসকসহ আনুষঙ্গিক ইকুইপমেন্ট যা যা প্রয়োজন তার তালিকা দিতে বলেছেন শেবাচিম পরিচালককে। নিজেও স্বাস্থ্যের মহাপরিচালককে ফোন করে আগামী ১০ দিনের মধ্যে শেবাচিমে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণের নির্দেশ দেন।

    এরআগে স্বাস্থ্য মন্ত্রী বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর, উপ পরিচালক আবদুল মুনায়েম সাদ ও জেলা প্রশাসক খায়রুল কবির সুমনসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সাথে নিয়ে শেবাচিম এর খাবারের মান পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর ক্যানসার হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

    এখানে নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রী বকুল। ১১ মে সোমবার সকাল এগারোটায় আচমকা বরিশাল সদর হাসপাতালে এসে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। এরপর একে একে তিনি বরিশালের চারটি হাসপাতাল ঘুরে দেখেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Notre entree visee du blackjack de droit, 1 tournette, parmi baccarat, tous les traductions de va-tout

    Les marseille secondaires celebres identiquement 20+3 et Senatrices Accomplies affectent des bruissements i� votre charge pour un campagne publicitaire Mon...