More

    বরিশালে ঋণে জর্জরিত ব্যবসায়ীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)। সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে (মানিক) আত্মহত্যা করেছেন।

    নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে। স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানি পরিচালনা করে আসছিল। সম্প্রতি ব্যবসায়িক লোকসানের কারণে তিনি (মানিক) বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপের কারণে তিনি (মানিক) কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন।

    সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....