More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে BUSC সাইন্স অলিম্পিয়াড-২০২৬

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শুরু হয়েছে “BUSC Science Olympiad-2026”। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের কারণে এবারের সাইন্স অলিম্পিয়াড তিনটি পৃথক দিনে আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াডের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

    এদিন উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৪ মে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং ১৬ মে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াডের বাকি দুই পর্ব দুটি পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

    অলিম্পিয়াড সম্পর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা সাইন্স অলিম্পিয়াড আয়োজন করেছি। তবে এ বছর প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করায় সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিযোগিতাটি তিন দিনে ভাগ করতে হয়েছে।

    তিনি আরও জানান, সাইন্স অলিম্পিয়াড-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী সামান্তা ইমরোজ হাবিবা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে রয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সেবা আক্তার সুমাইয়া।

    আয়োজক কমিটির তত্ত্বাবধানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অলিম্পিয়াডের কার্যক্রম সম্পন্ন হয়। বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি এবং তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How it operates currently answers a highly specific you want, and frequently which is enough

    Flexepin and debit cards each other support simple local casino deposits, nevertheless they works differently I really don't consider all...