More

    বাকেরগঞ্জের ভরপাশা থেকে মহিলাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে মহিলাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করছে বাকেরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাকসুদা (৩৮) স্বামী শহিদ হাওলাদার ও সমির (৪০) পিতা মৃত – রমজান দের বলে জানা গেছে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন ১২ মে রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ১১ মে রাত ৯টার দিকে এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তদারকিতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা এই আসামীদের বাড়িতে হানা দেয়। এটি বাকেরগঞ্জ থানাধীন ১১নং ভরপাশা ইউনিয়নের ৪ নং দুধল মৌজার অংশ। এখানে শহিদ হাওলাদারের বাড়ীর বসত ঘরে কিছু লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে বলে সংবাদ পায় পুলিশ।

    প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই রিয়াজ উদ্দিন তার ফোর্সসহ উক্তস্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় আসামী মাকসুদা (৩৮) ও সমির (৪০) কে গ্রেফতার করে পুলিশ। তবে আসামী শহিদ হাওলাদারসহ কয়েকজন পালিয়ে যায়।

    এসময় আসামী সমির এর নিকট হতে (৪০) চল্লিশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও পলাতক আসামী শহিদ এর ঘরের মধ্যের স্টিলের আলমারীর ড্রয়ার থেকে ১২০ ( একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ট্যাবলেট বিক্রি করার ৩৫,৮২০ (পয়ত্রিশ হাজার আটশত বিশ) টাকা জব্দ করা হয়েছপ বলে জানিয়েছেন ওসি আদিল।

    তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী দুধল, শতরাজ বাজার ও গোমা এলাকায় গোপন অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...