More

    নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা

    অবশ্যই পরুন

     ​বরিশাল সংবাদ দাতা:  ​ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬-কে কেন্দ্র করে জনস্বাস্থ্য, সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করার লক্ষ্যে বাকেরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গবাদিপশুর খাদ্যে ও শরীরে ক্ষতিকর স্টেরয়েডজাতীয় ওষুধের ব্যবহার বন্ধ এবং লাইসেন্সবিহীন রাসায়নিক হরমোন বিক্রি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ​ ১৪ মে ২০২৬ ইং তারিখে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তন্ময় হালদার-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে কারিগরি সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন। ​

    অভিযান চলাকালীন উপজেলার বিভিন্ন মেডিসিন ও ফিডের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর বিভিন্ন ধারায় ​মোট ৩ জন ব্যবসায়ীকে আটক করা হয়। ​অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তন্ময় হালদার জানান , গবাদিপশুকে মোটাতাজাকরণে স্টেরয়েড ও ক্ষতিকর হরমোনের ব্যবহার বন্ধ করা। নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রয় রোধ। সাধারণ খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আসন্ন কোরবানির ঈদে সাধারণ মানুষ যাতে সুস্থ ও নিরাপদ পশুর মাংস পেতে পারে, সেজন্য এই তদারকি অব্যাহত থাকবে।

    ঈদ-উল-আযহা পর্যন্ত মাঠ পর্যায়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো অসাধু চক্র যাতে পশুখাদ্যে ভেজাল বা নিষিদ্ধ রাসায়নিক মিশিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gebrauchstauglichkeit, Sprachunterstutzung unter anderem effectuer Geschaftsbedingungen spielten hinein der Bevorzugung eine individuelle Person

    Eltern den ersten schritt machen inside Rouletten Einsatzen mit einfachen Entwicklungsmoglichkeiten, wie gleichfalls rot/verboten ferner eben/ungerade, in denen ihr...