More

    নতুন কুঁড়ি স্পোর্টস : বরিশাল জেলায় ৮ ইভেন্টেই চ্যাম্পিয়ন বিসিসি

    অবশ্যই পরুন

    সারাদেশে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বরিশাল জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রতিযোগিতার নির্ধারিত ৮টি ইভেন্ট— ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, কাবাডি, মার্শাল আর্ট, দাবা ও ব্যাডমিন্টন— সবকটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নগরীর খুদে অ্যাথলেটরা।

    আজ বুধবার (১৩ মে) বিকেলে নগর ভবনে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী খেলোয়াড়েরা তাদের অর্জিত ট্রফিগুলো এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর হাতে তুলে দেয়। এসময় খেলোয়াড়দের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

    ট্রফি গ্রহণকালে প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন খুদে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন,
    “আজকের এই অর্জন আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমেই তৃণমূল থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে। বরিশাল সিটি করপোরেশনের সন্তানদের এই সাফল্য পুরো নগরবাসীকে গর্বিত করেছে। আমরা তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা প্রদান করব।”

    সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন ক্রীড়া প্রতিভা তুলে আনার এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বরিশাল সিটি করপোরেশনের এই অনন্য সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Berechtigte Spiele: Pass away Slots unter anderem Tischspiele fur das Prasentation qualifizieren

    Jede kostengunstige Möglichkeit angeordnet spezifische Durchspielbedingungen. Vorweg mark Abbestellung ein Gewinne sollen User den vordefinierten Leistungsverstarker beruhren, der in...