More

    করোনা ভাইরাসের কারনে আগৈলঝাড়ায় দরিদ্রদের মাঝে ত্রান বিতরনের জন্য আওয়ামীলীগের কমিটি গঠন

    অবশ্যই পরুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ত্রান বিতরনের জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে কমিটি গঠনের জন্য সভা করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে দরিদ্র লোকজনের মাঝে সঠিক ভাবে ত্রান বিতরনের জন্য প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কমিটি গঠনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি, সম্পাদক ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলার দরিদ্র ও শ্রমজীবি লোকজনের মাঝে সরকার থেকে বরাদ্দকৃত ও স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র দেওয়া এই ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডে ৭সদস্য বিশিষ্ট ও ইউনিয়নে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সকল কমিটি উপজেলা আওয়ামীলীগের ত্রান কমিটির সাথে সমন্বয় করে প্রত্যন্ত এলাকায় ত্রান বিতরণ করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genotmomenten_ervaren_met_belgium_online_casino_en_betrouwbare_aanbieders

    Genotmomenten ervaren met belgium online casino en betrouwbare aanbiedersDe Wetgeving Rondom Online Casino's in BelgiëWat betekent een Belgische vergunning?Een...