More

    আগৈলঝাড়ায় কর্মহীনদের মাঝে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের খাদ্য সামগ্রী বিতরণ

    অবশ্যই পরুন

    নিজের জীবন বাজি রেখে ও পরিবারের সকলের মধ্যে এক অজানা আতঙ্কের মধ্যেও করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালের আগৈলঝাড়ায় সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীন দুঃস্থ ৩০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন দু’বারের সফল জননন্দিত বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র খাদ্য সহায়তা হিসেবে কর্মহীন ৩০ জন ব্যক্তিদের মাঝে মাস্ক, সাবান, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য নির্মল বিশ্বাস, অজিদ শিকারী, সোবাহান মিয়া ও শিখা রানী শিকদার প্রমুখ। এর আগেও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস তার এলাকার গরীব, অসহায় ও দুঃস্থ কর্মহীনদের মাঝে সরকারের দেয়া খাদ্য সহায়তা প্রদান করছেন। তাছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় ইউপি চেয়ারম্যান বিপুল দাস তার প্রতিটি ওয়ার্ডের জনগনকে সচেতন করতে লিফলেট বিতরন অব্যাহত রেখেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genotmomenten_ervaren_met_belgium_online_casino_en_betrouwbare_aanbieders

    Genotmomenten ervaren met belgium online casino en betrouwbare aanbiedersDe Wetgeving Rondom Online Casino's in BelgiëWat betekent een Belgische vergunning?Een...