More

    গরু পাট খাওয়ায় মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গরু ক্ষেতের পাট খাওয়ার জের ধরে হামলায় সৌরভ খাঁ (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

    রোববার (২৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামে তার মৃত্যু হয়। সকালে কাজীরহাট থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশেষ ব্যবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে গত শুক্রবার গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সৌরভ খাঁ’কে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।

    নিহত সৌরভ উপজেলার বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামের মনির খাঁ এর ছেলে।

    নিহত সৌরভের বাবা মনির খাঁ জানান, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার ও ইউপি সদস্য রুমি সিকদারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তার ছেলে মাঠে গরু বেঁধে ফিরে আসে। পরে গরু ছুটে কালু সিকদার ও আফজাল সিকদারের ক্ষেতের পাট খায়। গরু পাট খাওয়াকে কেন্দ্র করে ওই প্রতিপক্ষরা তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

    একই ঘটনায় মফছের সিকদার (৫৫), আফছার সিকদার (৬০), সুজন সিকদার (২২), সরিমা বেগম (৩৫), সজিব সিকদার ও জলিল সিকদার আহত হন।

    আহতদের পার্শবর্তী মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সৌরভকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গাড়ি ও নৌযান চলাচল বন্ধ থাকায় সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এ অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

    সৌরভের মামা আরিফ সিকদার বলেন, স্থানীয় ইউপি সদস্য রুমি সিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সংঘর্ষের পরদিনও তিনি লোকজন নিয়ে এলাকায় মহড়া দিয়েছেন।

    বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া বলেন, শুক্রবার ক্ষেতের পাট খাওয়া নিয়ে প্রথমে ঝগড়া ও পরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। কালু সিকদার, আফজাল সিকদারসহ কয়েকজন সৌরভসহ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের পার্শ্ববর্তী মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রোববার ভোররাতে সৌরভের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাতে গ্রামে দু’পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কাজিরহাট থানা পুলিশের ওসি মো. আনিসুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলায় সৌরভ নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে কাজীরহাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশেষ ব্যবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে হামলার ঘটনায় শনিবার নিহতের মামা জলিল সিকদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মারামারির মামলা দায়ের করেছেন। ওই মামলাটিই হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...