More

    গার্মেন্টস চালুর ঘোষণায় ভোলা ফেরিঘাটে শ্রমিকদের ভিড়

    অবশ্যই পরুন

    গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরিঘাটে যাত্রীদের প্রতিদিন ভিড় বাড়ছে, ভোগান্তিতে পড়ছেন তারা।

    সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই ফেরিতে করে লক্ষ্মীপুর হয়ে ঢাকা ও চট্রগ্রাম যেতে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকা, চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই সেখানে বেশি ছিল। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে ভোলা ছাড়তে চেষ্টা করেন, নানা রকম দুর্ভোগেও পড়েছেন যাত্রীরা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য তিনটি ফেরি সীমিত আকারে চলাচল করে। এই ফেরিতে করে যাত্রীরা পার হওয়ায়র চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড তাদের আটকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে।

    এব্যাপারে ভোলা কোস্ট গার্ডের অফিসার জাহিদ মিয়া জানান, করোনা মোকাবিলায় আমরা সদা প্রস্তুত রয়েছি। করোনা আক্রান্ত লোকজন যাতে এক এলাকা হতে অন্য এলাকায় যেতে না পারে, তার জন্য নিয়মিত টহল দিচ্ছি। আমাদের টহল অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    تجربة سهلة وبسيطة في 1xBet السعودية تفتح أبواب المراهنة للجميع

    سهولة التنقل والواجهة الواضحة في 1xBet Saudi Arabia تجعل المراهنة متاحة للجميع، مع خيارات مبتكرة تلائم احتياجات المراهنين الجدد والمتمرسين على حد سواء.