More

    আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতাসহ চারজন গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তার চাঁদত্রিশিরা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে জুয়ার আসর থেকে উপজেলা শ্রমিকলীগ নেতাসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ও আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মো. মোক্তার হোসেন সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামে মঙ্গলবার দুপুরে একদল যুবক জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো। এমন সংবাদ পেয়ে জুয়া খেলার আসর থেকে বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারের ছেলে উপজেলা শ্রমিকলীগ নেতা মো. মিঠু বক্তিয়ার (৩৫), মজিদ তালুকদারের ছেলে অহিদ তালুকদার (৩৬), সিরাজ বক্তিয়ারের ছেলে আকবর বক্তিয়ার (৩৮) ও পাশ্ববর্তী উজিরপুর উপজেলার সাতলা গ্রামের আব্দুল মোহম্মাদ বেপারীর ছেলে কামাল বেপারী (৪০)কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে। ওই সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, চার জনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Verwarring voorbij met online casino België: zo werkt het spel zonder gedoe

    Online casino België: helderheid over spelen zonder gedoe Wat maakt online casino België zo populair? De wereld van online casino’s in...