More

    উজিরপুরে হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ। এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে প্রভাবশালীদের দৌড়ঝাপ শুরু। ছাত্রী ও পরিবার সূত্রে জানা যায় উপজেলার জল্লা গ্রামের লম্পট আয়নাল হক হাওলাদার ওরফে ভদ্দর(৬০) একই বাড়ীর নাসির উদ্দিন হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়–য়া

    শিশু ছাত্রীকে গত শনিবার দুপুর ১টায় নিজ বসতঘরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলভন দেখিয়ে জোড় পূর্বক ধর্ষন করেছে। এরপর শিশুটি পড়নের কাপড় চোপর ছিড়া অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে দেয়। তবে ঘটনার সময় তার স্ত্রী ঢাকায় ছিল। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সরেজমিনে সাংবাদিকরা ছুটে গেলে ছাত্রী ও তার বাবা-মা ঘটনার সত্যতা স্বীকার করে।

    এ ঘটনার পর থেকে লম্পট আয়নাল হক রাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ছাত্রীর বাবা নাসির উদ্দিন বলেন ওই লম্পট একের পর এক একাধিক ছাত্রীর ইজ্জত নষ্ট করেছে। তবে আমরা অসহায় বিষয়টি এলাকায় আরো ছড়িয়ে পড়লে ভবিষ্যতে আমার মেয়েকে আর বিবাহ দিতে পারবোনা। তাই লোকলজ্জায় থানায় মামলা করার সাহস পাচ্ছিনা। ছাত্রীর মাতা সেলিনা বেগম জানান আয়নাল হক ক্ষমতাশীল তার বিরুদ্ধে মামলা দিলে আমরা এলাকায় টিকে থাকতে পারবনা।

    তাই আমরা উভয় পক্ষ এলাকায় শালিশি বৈঠকের মাধ্যমে মিমাংশা হয়ে যাবার চেষ্টায় আছি। তবে স্থানীয়দের দাবী প্রভাবশালী ধর্ষকের পরিবারের চাপের মুখে অসহায় ছাত্রীর পরিবার মামলা করতে সাহস পাচ্ছেনা।

    আরো জানা যায় আয়নাল হক আলোচিত জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী ও শিশু ধর্ষনের চেষ্টায় মামলায় দীর্ঘদিন যাবৎ জেল হাজতবাস করেছিল, সে মামলা চলমান রয়েছে। আয়নাল হক এলাকায় নারীলোভী নামে সুপরিচিত। ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...