More

    বাকেরগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে মাহিনুর বেগম (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নলুয়া ইউনিয়নের প্রধান সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    মাহিনুর বেগম নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আল-আমিন ফকিরের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

    সোমবার সকালে স্থানীয়ারা রাস্তার পাশে মাহিনুর বেগমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে।

    বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আল আমিন ফকিরকে সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।

    ওসি বলেন, দ্বিতীয় বিয়ে করার পর আল আমিনের সংসারে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেেই থাকতো। দুই স্ত্রী এ অশান্তির জন্য আল আমিনকে দায়ী করতো। রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে মাহিনুর বেগমকে মারধর ও গলাটিপে হত্যার পর লাশ বাড়ি সংলগ্ন সড়কের পাশে ফেলে রাখে।

    স্থানীয়দের মাধ্যমে সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে ওসি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    It’s a giant playing flooring with types of common table game such roulette, blackjack, baccarat, and you can web based poker

    If you find yourself trying to select the right gambling enterprise to experience within, it is good to take...