More

    ভোলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    ভোলার সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীর ভাইও গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

    ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ওষুধ ব্যবসায়ী প্রবীর ও সজিব দুই ভাই রাতে দোকান বন্ধ করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দিঘলদী এলাকায় চারজন তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে প্রবীর (৩৭) মারা যায় এবং আহত সজিবকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় ভোলা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওসি জানান, আসামি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...