More

    আগৈলঝাড়ায় একটি সড়কের বেহাল দশা। শতশত শিক্ষার্থীসহ পথচারীর চলাচলে দুর্ভোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি সড়কের বেহাল দশার কারনে সাধারন লোকজন ও শত শত শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই ওই সড়ক দিয়ে কেউ চলাচল করতে পারছে না। এলাকাবাসী সড়কটি পাকা করনের দাবিতে উপজেলা এলজিইডি বিভাগ ও সাবেক গৈলা ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তর্কবাগিশ সড়কটির পাশে গৈলা গ্রামের নুরু সরদারের বাড়ির সামন থেকে রুহুল সরদার ও মরহুম মন্নান আকনের বাড়ি পর্যন্ত এই সড়কটি অবস্থিত।

    এ সড়কটি দিয়ে প্রায় শতবছর ধরে সাধারন মানুষ যাতায়াত করে আসছিল। গ্রামের শিক্ষা বি ত শিশুদের শিক্ষার প্রসারে প্রথমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গৈলা শিশুশিক্ষা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গৈলা (বেসরকারি) প্রাথমিক বিদ্যালয় ও গৈলা মডেল মাধ্য্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। এলাকাবাসী জানান, এই সড়কটি শত বছরের পুরানো সড়ক। ওইসড়ক দিয়ে এলাকার হাজারও মানুষ যাতায়াত করছে। বর্তমানে সড়কের পাশে রয়েছে শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীসহ সাধারন লোকজন প্রতিদিন যাতায়াত করছেন।

    তবে কোন ইউপি চেয়ারম্যান সড়কটি পাঁকা করনের ব্যবস্থা নেয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ সাহেব আলী সরদার সাংবাদিকদের বলেন, সড়কটি শত বছরের পুরানো সড়ক। ওই সড়কে একটু বৃষ্টি হলেই লোকজনসহ শিশু শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, সড়কটি অতি পুরাতন গ্রামীন সড়ক। সড়কটি পাকাকরনসহ সাধারন মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই সড়কটির ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে তার মধ্যে আছে কিনা দেখতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wetten ohne OASIS und wie sich das im Alltag bemerkbar macht

    Wettanbieter ohne OASIS: Wie sich das auf den Wettalltag auswirkt Die Besonderheiten von Wettanbietern ohne OASIS In Deutschland ist das OASIS-System...