More

    আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। প্রতিকার চেয়ে বরিশাল সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বরিশাল সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী মহিলা। এর অনুলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বাস্থ্য সচিব, পরিচালক কমিউনিটি ক্লিনিক বেইজড হেলথ কেয়ারের কাছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ফাতেমা বেগম দীর্ঘ কয়েক বছর ধরে এখানে চাকুরী করে আসছেন। সে ওই কমিউনিটি ক্লিনিকে যোগদানের পর থেকে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা না দিয়ে নিজের ইচ্ছেমত অফিস করছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস করার নিয়ম থাকলে সে ১০-১১টার পরে অফিসে আসেন। অফিসে এসে ১২টায় মধ্যে চলে যান। এলাকার সাধারন লোকজন স্বাস্থসেবা নিতে এসে তাকে পায়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি দুই-চারজন মহিলারা স্বাস্থ্যসেবা নিতে আসলে তাদের সাথেও খারাব ব্যবহার করেন ওই স্বাস্থ্যকর্মী ফাতেমা বেগম। এর পূর্বেও ওই ক্লিনিকের সরকারী ঔষধ মানুষকে কম দিয়ে বস্তা ভর্তি করে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছিল। তখন তার বিরুদ্ধে অজ্ঞাত কারনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। রাজিহার গ্রামের ভুক্তভোগী মোসা.মাসুদা বেগম বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ফাতেমা বেগম জানান, আমি সঠিক সময় অফিসে আসি ও কারো সাথে খারাব ব্যবহার করিনি। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন বলেন, ওই ইউনিয়নের দায়িত্বে থাকা চিকিৎসক ডা.আল আমিন ঘটনার তদন্তে গিয়ে অভিযোগের কোন সত্যাতা পায়নি। তদন্তের সময় উপস্থিত স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিরা বলেন, স্বাস্থ্য কর্মী ফাতেমা বেগম সঠিক নিয়মে অফিস করেন ও স্বাস্থ্যসেবা নিতে আসা মহিলাদের সাথে ভাল ব্যবহার করেন এবং প্রয়োজনীয় ঔষধ দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Malaysia’s Top Online Casinos with Ease and Clarity

    Discovering the Best Online Casino Malaysia: A Clear Guide for Players Understanding the Landscape of Malaysia’s Online Gambling Scene Malaysia’s online...