More

    আগৈলঝাড়ায় শত্রুতার জেরে প্রাণ গেল খামারের ১১০টি হাঁসের

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে অসহায় এক খামারীর খামারে বিষ প্রয়োগে মারা গেছে ১১০টি ডিম পাড়া হাঁস। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পূর্ব পয়সা গ্রামের মৃত রবীন্দ্রনাথ অধিকারীর ছেলে রনজিত অধিকারীর থানায় দায়ের করা অভিযোগে সূত্রে জানা গেছে, ধার দেনা করে নিজের মাছের ঘেরের সাথে হাঁসের খামার গড়ে তুলেছিলেন তিনি। অন্যান্য দিনের মতো বুধবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি থেকে অন্য কাজের জন্য বের হন তিনি। দুপুরে তার খামারে গিয়ে হাঁসগুলো ঝিমুতে দেখতে পান তিনি। চিকিৎসক ডাকার আগেই অল্প সময়ের মধ্যে তার চোখের সামনে খামারের ডিমপাড়া ১১০টি হাঁস মারা যায়। তিনি অভিযোগে বলেন, তার সাথে পূর্ব শত্রুতার জের ধরেই হাঁসের খাবারের সাথে প্রতিপক্ষ দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করায় সেই খাবার খেয়ে হাঁসগুলো মারা গেছে। এঘটনায় রনজিত অধিকারী অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে বুধবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...