More

    আগৈলঝাড়ায় গৃহবধূর শ্লীলতাহানীর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের ভুক্তভোগী ওমর আলী খানের স্ত্রী মাসুদা বেগম (৪৫) থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি তার পাশ্ববর্তি বাড়ির দর্জির কাজ করা মৃত সিরাজ সরদারের স্ত্রী মাকসুদা বেগমের কাছে ব্লাউজ আনতে গেলে দর্জি মাকসুদার অনুপস্থিতিতে তার ছেলে আবু বক্কর (১৯) মাসুদা বেগমকে শ্লীলতাহানী ঘটায়। মাসুদা বেগমের ডাক চিৎকারে তার ছেলে আরিফ খান এগিয়ে এলে আবু বক্কর আরিফ খানকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগে আরো বলেন, আবু বক্কর মাদ্রাসায় কিছুদিন পড়ালেখা করে ৪-৫বছর আগে পড়ালেখা বন্ধ করে দেয়। সকাল হলেই বক্কর রাস্তার পাশে বসে থেকে সোমাইরপাড় মসজিদে পরতে আসা শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক ব্যবহার করায় ওই মসজিদের ইমাম নূর আমীন প্রতিবাদ করলে তাকেও সম্প্রতি মারধর করে আবু বক্কর। আবু বক্করের বিরুদ্ধে এলাকায় বিস্তর অভিযোগ রয়েছে। আবু বক্করের বিরুদ্ধে তার পরিবারের কাছে বিচার দিয়েও কোন প্রতিকার পায়নি স্থানীয়রা। আবু বক্করের মা বরাবরই তার ছেলে পাগল বলে চালিয়ে দিয়ে কোন বিচার করেনি। তবে স্থানীয়ভাবে বক্করকে নিয়ে একাধিকবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে। শ্লীলতাহানীর ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী মাসুদা বেগম বৃহস্পতিবার দুপুরে আবু বক্করের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এসআই জসীম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...