More

    মুজিববর্ষ উপলক্ষে আগৈলঝাড়া ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

    অবশ্যই পরুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস চত্তরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে আগৈলঝাড়ায় জলপাই, পেয়ারা, আমলকিসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামীল। এসময় প্রধান অতিথি উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামীল বলেন, পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভূক্তকরণ, চাঁন্দিনা ভিটি ও অর্পিত সম্পত্তির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস ও অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ, প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এরপর তিনি পয়সারহাট ইউনিয়ন ভূমি অফিস এবং গৈলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) চৌধুরী রওশন ইসলাম, উপজেলা ভূমি অফিসের সারর্ভেয়ার মাসুদুর রহমান, অফিস সহকারি সোহেল আমিন, আলমগীর হোসেন, পয়সারহাট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রবিন্দ্র নাথ দাস গুপ্ত, গৈলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...