More

    ইডেনের ছাত্রী ঝালকাঠির মেঘার মৃত্যু, আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন

    অবশ্যই পরুন

    ঝালকাঠির মেয়ে ইডেন কলেজ ছাত্রী আলোচিত সায়মা কালাম মেঘার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মাহিবী হাসানসহ তিন আসামীর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করা হয়েছে। একই সাথে আসামীদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করেছেন আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার গত ৯ সেপ্টেম্বর তিন আসামী মাহিবী হাসান, তাঁর মা সেলিনা নাফিস ও বোন নওরিন বন্যার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১০ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

    বাদি পক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি, ভিকটিমের সুইসাইড নোট, সুরতহাল, ভিসেরা রিপোর্ট পর্যালোচনা করে এই অভিযোগ গঠন করা হয়। ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার আবুল কালামের মেয়ে সায়মা কালাম মেঘার সাথে বিআইপি সড়কের মৃত নফিস উদ্দিনের ছেলে মাহিবী হাসানের প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।

    মাহিবী কর্তৃক বিবাহের প্রস্তাব অস্বীকার করায় গত ২১ এপ্রিল ২০১৯ তারিখ বিকেল ৫টায় সায়মা কালাম মেঘা ঢাকার ধানমন্ডির একটি ভাড়া বাসায় মাহিবীর সাথে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন। এ ব্যাপারে মেঘার মা রুবিনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে গত ২০/০৯/২০১৯ তারিখ আদালতে প্রতিবেদন দাখিল করে।

    আসামীরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত প্রধান আসামী মাহিবী হাসানকে কারাগারে পাঠিয়ে অপর দুজনের জামিন মঞ্জুর করেন। দীর্ঘ ছয় মাস পর মাহিবী জামিন লাভ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you register for a casino bonus, it is necessary that you understand the newest terms and conditions

    Eg, during Xmas, you can aquire exclusive bonuses, such put matches otherwise 100 % free spins towards gambling establishment...