More

    হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য ফেরাতে আগৈলঝাড়ায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    সভ্যতার ক্রমঃবিকাশ আর আধুনিকতার দৌরাত্মে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐহিত্যবাহী হাডুডু বা কাবাডি খেলা। কিন্তু আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের পাতা থেকে ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে এসব খেলাধূলার নাম। হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও গ্রামের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন অটুট রাখতে বরিশালের আগৈলঝাাড়ায় গৈলা বড়ইতলা বালুর মাঠে প্রীতিম্যাচ হাডুডু খেলার আয়োজন করা হয়। গতকাল বিকালে প্রীতিম্যাচটি অনুষ্ঠিত হয়। উপজেলার গৈলা যুবসংঘের উদ্যোগে কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করে। খেলায় অংশগ্রহন করে বড়ইতলা একাদশ ও শরিফাবাদ একাদশ। প্রায় বিলুপ্তির পথে জাতীয় এই খেলাকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। নারী পুরুষ ও শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক সম্মিলিত ভাবে এই খেলা উপভোগ করেন। এব্যাপারে খেলা কমিটির সদস্য সবুজ আকন বলেন, এক সময় এ দেশের ছেলে মেয়েরা গ্রামীণ খেলাকে প্রধান খেলা হিসেবে জানতো। কিন্তু তার জায়গা দখল করেছে লুডো, কেরাম, ক্রিকেট, টিভি, কম্পিউটার ও মোবাইল গেম। আমাদের আদি ক্রীড়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অবশ্যই গ্রামীণ ক্রীড়া ফেডারেশন গঠন করা দরকার। এতে আগামী প্রজন্ম আমাদের এসব খেলাকে জানতে পারবে। ভুলে যাবে না আমাদের শত বছরের নিজস্ব ক্রীড়া ঐতিহ্য। খেলার উদ্যোক্তা আবুল বসার সরদার বলেন, গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য কাবাডি (হাডুডু) খেলা আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের ন্যায় আমাদের গ্রামে এবছরও হয়েছে আগামীতেও কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হবে। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশের জাতীয় খেলাকে টিকিয়ে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলায় আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের সাথে সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই আয়োজন করা দরকার মনে করি এবং এ ধরনের খেলার আয়োজন করলে প্রতিভাবান খেলোয়ার তৈরী হবে এবং আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখতে উপস্থিত নেতৃবৃন্দরা আশাপ্রকাশ করেন। খেলায় পরিচালকের দ্বায়ীত্বে ছিলেন নুর মোহম্মদ গাজী, তালুকদার মনিরুজ্জামান মনির, হাফিজুল সরদার। খেলায় শরিফাবাদ একাদশ গৈলা একাদশকে ২ গোলে হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ীদেরকে পুরুকৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈ, গৈলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির আকন, সাধারন সম্পাদক সকোচ মন্ডল, গৈলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, নকুল মন্ডল, হান্নান সরদার, হারুন সরদার প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...