More

    আগৈলঝাড়ায় গৈলা-কুমারভাঙ্গা সড়কে একটি ব্রীজ মরণ ফাঁদে পরিনত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের গৈলা-কুমারভাঙ্গা সড়কের একটি ব্রীজ সংস্কার না হওয়ায় ব্রিজের মাঝে ঢালাই খসে পরে গিয়ে স্কুল-কলেজগামী শতশত শিক্ষার্থীসহ স্থানীয়দের মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনে ও রাতে অহরহ ঘটছে দূঘর্টনা। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা এলজিইডি বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্থাণীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের গৈলা-কুমারভাঙ্গা সড়কে এলজিইডি বিভাগ থেকে শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলের জন্য সড়কের উপর ২০বছর পূর্বে ব্রিজ নির্মান করা হয়। দীর্ঘদিন ধরে ব্রীজের মাঝের ঢালাই খসে পরে বড় গর্ত হওয়ার কারনে যানবাহন ও শিক্ষার্থীদের চলাচল বন্ধের পথে। ঢালাই খসে পরে যাওয়ার স্থানটিতে কাঠ দিয়ে গাড়ী ও লোকজন চলাচল করছে। ওই ব্রিজ নির্মানের পর থেকে এখন পর্যন্ত কোন সংস্কার করা হয়নি। এর সাথে ব্রিজের রেলিংসহ স্ট্রাকচারগুলো মরিচা ধরে ভেঙ্গে খসে পরছে। ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে উত্তর শিহিপাশা গ্রামের বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাধ্যমিক শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। প্রতিনিয়তই ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দিনে ও রাতে দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়রা। জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা না হলে ঘটতে পারে বড় ধরনের দূঘর্টনা। উত্তর শিহিপাশা গ্রামের ভ্যান চালক আ.হালিম আকন বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও প্রতিদিন শতশত শিক্ষার্থী ও হাজার হাজার সাধারন লোকজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। তাই অতিদ্রুত ব্রিজটি সংস্কার করা না হলে যে কোন সময় বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন সাংবাদিকদের বলেন, ব্রীজটি সর্ম্পকে আমরা জানা নেই। দেখে ওই ব্রীজটি দ্রুতগতিতে সংস্কারের ব্যবস্থা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...