More

    উজিরপুরে মুক্তিযোদ্ধার অসহায় পরিবারের জমি দখলের পাঁয়তারা : থানায় জিডি

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও এক অসহায় পরিবারের বসতবাড়ী ও শেষ সম্বল ভিটেমাটি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছে প্রভাবশালীরা, বিভিন্ন ভয়ভীতি ও হুমকীর ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ভুক্তভোগী ও ডায়েরী সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের নয়না গ্রামের মোঃ নুরুল ইসলাম হাওলাদারের স্ত্রী সামছুন্নাহার বেগমের পিতা মফেজ আলীর কাছ থেকে ডিক্রি ও ওয়ারিশ সূত্রে ১০৯ নং নয়না মৌজায় এস,এ খতিয়ান নং ১৪৩, এস,এ দাগ নং ৪৫১, ৪৫২, ৪৫৪, ৪৫৫, ৪৫৬ মোট ২১ শতাংশ জমি প্রাপ্ত হয়ে উক্ত জমিতে বসতবাড়ী ও গাছাপালা রোপণ করে বহু বছর ধরে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে একই গ্রামের শহিদ হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

    এমনকী সামছুন্নাহার বেগম এর ভোগদখলীয় বসতবাড়ীর জমি দখল করার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছিল। এরই ধারাবাহিকতায় ৭ অক্টোবর বিকাল ৫টায় অসহায় সামছুন্নাহারের বাড়ীতে ঢুকে তাদের পরিবারকে একই এলাকায় শহিদ হাওলাদার(৪৪), সাইফুল হাওলাদার(৫০) দেলোয়ার হাওলাদার (৪৭), আমির হোসেন হাওলাদার (৪৬) মিলে প্রকাশ্যে এলাকা ছাড়া ও খুন জখমের হুমকি দেন।

    এছাড়াও মুক্তিযোদ্ধা মৃত সাইদুর রহমানের স্ত্রী মেহেরুন নেছা বেগম(৮০) এর বসতবাড়ীর ভিটেমাটি দখলের পাঁয়তারা চালাচ্ছে ওই প্রভাবশালী ভূমিদস্যু। এঘটনায় ভুক্তভোগী সামছুন নাহার বেগমের ছেলে সোহাগ হাওলাদার(৩১) বাদী হয়ে ১১ অক্টোবর উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ৫১৬ নং একটি সাধারণ ডায়েরী করেন।

    এব্যাপারে অসহায় সামছুন্নাহার জানান ওই প্রভাবশালী ভূমিদস্যুরা আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ী দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তাদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আমাকে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে।

    এছাড়াও তাদের নিকটতম আত্মীয় তৈয়ব আলী হাওলাদার (পঙ্গু) এর অজুহাত দিয়ে বিভিন্ন মহলে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি সহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করছে। ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন অসহায় পরিবার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...