More

    আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার উপকরণ ও কৃষকদের সবজি বীজ বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকে জনগনের স্বাস্থ্য পরীক্ষার উপকরণ বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় মঙ্গলবার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। স্বাস্থ্য উপকরণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, উপজেলা কণ্যা শিশু এ্যডভোকেসির সভাপতি ও নারী নেত্রী এলিনা জাহিন, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মোজাম্মেল হোসেন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত।
    অনুষ্ঠান শেষে উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের ৯টি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা জনগনের জন্য প্রেসার মাপার যন্ত্র, থার্মোমিটার ও মাস্ক বিতরণ করা হয়। এসময় ওই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে ১০জন করে ২০জনকে সবজির বীজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রাজিহার ও বাকাল ইউনিয়নের ৩শ জন করে মোট ৬শ জন চাষিকে সবজির বীজ বিতরণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...