More

    আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ঢেউটিন ও চেক বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে পয়সারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮জনের মাঝে ঘর নির্মানের জন্য ২বান্ডিল করে ১৬ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে ৪৮হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। গত ২০১৯ সালের ২১ নভেম্বর উপজেলার পয়সারহাটে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিগ্রস্থ ৮জন ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...