More

    আগৈলঝাড়ায় জন্ম দাতা পিতার চেয়ে তিন বছরের বড় ছেলে ?

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় জন্মদাতা পিতার চেয়ে ৩ বছর বড় ছেলের বয়স। উপজেলার গৈলা গ্রামের দরিদ্র ভ্যান চালক মোঃ খোকন সরদারের ভোটার আইডি কার্ড থেকে এমন তথ্যই জানা গেছে। তবে এ নিয়ে বেশ বিপদে পড়েছেন খোকন সরদার। খোকন সরদারের পিতার নাম আক্কেল আলী সরদার, আর মায়ের নাম আনোয়ারা বেগম। উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামে তার জন্ম। ভোটার আইডি কার্ড অনুসারে তার জন্ম তারিখ ১১ মে ১৯৩৮ সাল দেখানো হয়েছে এবং পিতার জন্ম তারিখ দেখানো হয়েছে ২৭ অক্টোবর ১৯৪১ সাল। এব্যাপারে খোকন সরদার বলেন, আমার জন্ম হয়েছে ১৯৬৮ সালে। সে অনুয়ায়ী আমার বয়স হবে ৫২ বছর। কিন্তু ভোটার আইডি কার্ডের ভুলের কারনে জন্ম তারিখ অনুযায়ী আমার বয়স দেখানো হয়েছে ৮২ বছর। আর আমার পিতার ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স হয়েছে ৭৯ বছর। খোকন সরদার আরো বলেন, ভোটার আইডি কার্ডের এই ভুল নিয়ে তিনি নির্বাচন অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু কোন সমাধান পাচ্ছেন না। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে ভোটার আইডি কার্ড করার সময় হয়তো ভুল হয়েছে। বর্তমানে বয়স সংশোধন করতে জন্মসনদ অথবা বিয়ের কাবিননামা নিয়ে নির্বাচন অফিসে আসলে সংশোধন করে দেওয়া হবে। কে ভুল করেছে তা জানা নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...