More

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গবাদী পশু বিতরণ

    অবশ্যই পরুন

    বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল অ লের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের প্রবীন-প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গবাদী পশু (ছাগল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হল রুমে প্রবীন প্রতিবন্ধী ক্লাবের ফোরাম সভাপতি শ্যামল হালদারের সভাপত্বিতে প্রতিবন্ধী নারী ফোরামের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, কারিতাস বরিশাল অ লের প্রোগ্রাম অফিসার সম্রাট শেরাওন, মাঠ কর্মকর্তা পল রায়, এ্যানিমেটর লিলা বিশ্বাস, মহিলা ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, অংশগ্রহন করেন সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), মাইটিভির সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন, বাংলা টিভির সাংবাদিক মোঃ রিপন, আমাদের নতুন সময় পত্রিকার এস এম শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু ও সম্রাট শেরাওনের উপস্থিতিতে ইউনিয়নের ৩জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ৫ জন প্রবীন প্রতিবন্ধীর মাঝে ছাগল বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wildies Support Bot contre Agent Humain

    Sommaire1. Premiers Pas : Comment Accéder au Support Wildies2. Le Bot de Support : Avantages et Limites3. L'Agent Humain...