More

    বরিশালের গৌরনদীতে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে।

    গৌরনদী থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপ পরিদর্শক মোঃ অহিদ মিয়া ও তার সঙ্গীয় ফোর্স সহকারী উপ পরিদর্শক পিনাকী সিকদার এবং সহকারী উপ পরিদর্শক আসাদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার সুন্দরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মৃত তৈয়ব আলী সর্দারের ছেলে নবীন সর্দার(২৮) এবং গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া এলাকার লুৎফর রহমানের স্ত্রী সুপ্রিয় মজুমদার ওরফে বেবী বেগম(৪৮)। সুপ্রিয় মজুমদার ওরফে বেবী বেগম গৌরনদী উপজেলার সুন্দরদীতে ভাড়াটে বাসায় বসবাস করেন।

    এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুন্দরদীর সুপ্রিয় মজুমদার ওরফে বেবী বেগম এর ভাড়াটে বসতবাড়ির সামনে থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Investigative Journalism in the World of Casinos

    The allure of casinos has captivated millions, drawing them into a world where fortunes are won and lost in...