More

    আগৈলঝাড়ায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় হতদরিদ্র শীতার্তদের মাঝে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বরাদ্দকৃত তহবিলের ২হাজার ৩শ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে বাকাল ইউনিয়নের দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। এসময় ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের দুঃস্থদের জন্য এমপি’র বরাদ্দকৃত ৪৬০পিচ কম্বল হিসেবে ৫টি ইউনিয়নে মোট ২ হাজার ৩শ পিচ কম্বল বন্টন করা হয়েছে। বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যানরা তাদের এলাকায় কম্বল বিতরণ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...