More

    বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন এর বাসভবনে হামলা-ভাঙচুর, আহত ২০

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা চলাকালে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানা এলাকার শরিকল ভিলায় এই হামলার ঘটনা ঘটে।
     
    খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও হামলাকারীদের আটক করতে পারেনি। হামলায় বিএনপির প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছে।
     
    এদিকে হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন বিএনপির নেতা জহির উদ্দিন স্বপন।
     
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে গৌরনদী আসন্ন পৌর মেয়র নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী হান্নান শরীফসহ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বরিশাল নগরীর ভাটিখানা রোডস্থ শরিকল ভবনে সভা করছিলেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। দুপুর আনুমানিক ২টার দিকে অন্তত অর্ধশত লোক একত্রিত হয়ে বাসভবনে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় তাদের প্রতিরোধ করার চেষ্টা করা হলে গৌরনদী কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান মুকুল খান, ছাত্রদল নেতা হাফিজুর রহমান, রাসেল খন্দকার, রুকুনুজ্জামান ও রাজিব খানসহ প্রায় ২০ জনকে পিটিয়ে আহত করে।
     
    সাবেক এমপি জহির উদ্দিন স্বপন অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের অত্যাচারে নিজ গ্রামে মায়ের কবরে পর্যন্ত যেতে পারছেন না। এলাকায় গিয়ে একাধিকবার রাজনৈতিক হামলার শিকার হওয়ার কারণে বরিশালের নিজ বাসায় বসে স্থানীয় পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় আকস্মিক আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে।
     
    গৌরনদী গৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হান্নান শরীফ অভিযোগ করেন, হামলাকারীরা বাসার বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করেছে এবং এই হামলায় তাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তার অভিযোগ, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে আটক করেনি। পরবর্তীতে হামলাকারীরা পালিয়ে যায়।
     
    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
     
    এদিকে, সাবেক এমপি বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপনের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দাবি করেছেন বিএনপি যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....