More

    পাতা কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার জমোদ্দার বাড়ি সংলগ্ন এলাকায় নুরুন্নাহার অহি (৯) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) রাতে শিশুটির মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

    অহি উপজেলার দক্ষিণ সানুহার গ্রামের মৃত আব্দুল হাই ফকিরের মেয়ে।

    স্থানীয় সংবাদকর্মী এমদাদুল কাসেম সেন্টু জানান, শনিবার দুপুরে মা পিঞ্জিরা বেগমের সঙ্গে মহাসড়কে পাতা কুড়াতে যায় অহি। পাতা কুড়ানো শেষে মা বাড়িতে ফিরে আসে। সন্ধ্যা হয়ে গেলেও অহি বাড়িতে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে পাতা কুড়ানো স্থান জমোদ্দার বাড়ি এলাকায় অহির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

    মরদেহ উদ্ধারকারী উজিরপুর থানার এসআই মো. মাহাবুব বলেন, ‘অহির মৃতদেহের কাছেই একটি কাটা গাছ ছিল। ধারণা করা হচ্ছে, ওই গাছটি যেভাবেই হোক অহির মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ’

    তিনি আরও জানান, অহির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। আগামীকাল রবিবার মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...