More

    ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ভোলা জেলা পুলিশ এর আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত‌ হয়েছে।
    রোববার সকালে ভোলা পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়।‌
    ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন আল ফারুক (সদর সার্কেল) এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
    এসময় বেস্ট অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলাসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যেদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hur Man Tar Testosterone Enanthate 250

    Testosterone Enanthate 250 är en populär form av testosteron som används av både bodybuilders och idrottare för att öka...