More

    উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরন

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে আল ইসরা ইসলামিয়া মাদ্রাসায় ৩য় শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার সভাকক্ষে আলোচনা সভায় আল ইসরা ইসলামিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও কাউন্সিলর মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিৃতা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হক আজাহারী, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তিৃতা করেন প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, ইচঁলাদি জামে মসজিদের ঈমাম মাওঃ আনারুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কাজী,সহ-সাধারন সম্পাদক মাহাবুব হোসেন,শিক্ষক হাফেজ মোঃ হাফেজুর রহমানসহ শিক্ষার্থী অভিবাবক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

    এসময় প্রতি বছরের ন্যয় অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও কাউন্সিলর মোঃ হেমায়েত উদ্দিনের নিজস্ব অর্থায়নে ১০জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরন করা হয়। ওই প্রতিষ্ঠানে এ বছর ২জন শিক্ষার্থী কোরআন হেফজ সম্পন্ন করেছে। অনুষ্ঠানের শুরুতে ইসলামী গজল পরিবেশন করে ছাত্র মোঃ রাশেদুল ইসলাম। কোরআন শরীফ বিতরন ও আলোচনা সভা শেষে মিষ্টি বিতরন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Experience the Ultimate Betting

    Real players commend the vast selection but mention occasional glitches in older titles. Average RTP hovers around 96% (standard...