More

    উজিরপুরে দিবালোকে কলেজ ছাত্রীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে মায়ের সাথে অভিমান করে দিবালকে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় কাংশী গ্রামের ছাত্রীর বসতঘর থেকে ঝুলন্ত ল্শা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কাংশী গ্রামের আনিচুর রহমান হাওলাদারের মেয়ে এইচ.এস.সি পড়–য়া ছাত্রী আফরিন আক্তার (১৭) কে গত বুধবার রাতে মা লিপি বেগম লেখাপড়া নিয়ে সামান্য রাগারাগি করেন। এতে অভিমান করে ওই ছাত্রী নিজের বসতঘরের দ্বোতলায় আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রথমে মা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা জড় হয়। এরপর থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান একদল চৌকস পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারেরর কোন অভিযোগ না থাকলেও ছাত্রীর আকস্মিক আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনকি বিভিন্ন জনের মধ্যে কানাকানি চলছে। তবে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কোন রহস্য উদঘাটন হয়নি। মাতা লিপি বেগম জানান, আমার মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। আমার মেয়ের সাথে কোন ছেলেরও প্রেমের সম্পর্ক নেই। মডেল থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঔই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pentru informa?ii corecte ?i actualizate, va recomandam sa verifica?i Unlimited site-ul angajat Vlad Cazino

    Toate furnizeaza din cauza stimulent in loc de depunere are ?i specific Circumstan?a din indeplinit Adesea, oferta poate nu se...