More

    উজিরপুর থানার কনস্টেবলের বিদায়ী সংবর্ধনা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসানের নেতৃত্বে কনস্টেবলের অবসরজনিত বিদায়ী সংবর্ধনায় পুলিশ বাহিনীর জন্য একটি মাইল ফলক হিসেবে থাকবে। ২৮ জানুয়ারী রাত ৮টায় মডেল থানার কনস্টেবল মোঃ ছাদেকুর রহমানের অবসরজনিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় একথ্ াবলেন বরিশালের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার(প্রভেশনাল) অনন্যা চক্রবর্তী, নিপা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল েেহাসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, এস,আই রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর মডেল থানার চৌকস পুলিশ অফিসার মোঃ জিয়াউল আহসান, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, এস,আই আনিসুর রহমান, বিদয়ী কনস্টেবল মোঃ ছাদেকুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। শুধু তাই নয়, বিদায়ী সংবর্ধনাকে ঘিরে আলোচনা সভা, যমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অবসরজনিত কনস্টেবল ছাদেকুর রহমানের পরিবারবর্গের উপস্থিতিতে মডেল থানার পিকআপ গাড়ীকে সুসজ্জিত করে ছাদেকুর রহমানের গ্রামের বাড়িতে পৌছে দেবার সুব্যবস্থা করেন ওসি জিয়াউল আহসান। আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, অবসরজনিত পুলিশ বাহিনীদের সারা বাংলাদেশে এভাবেই বিদায়ী সংবর্ধনা দিতে পারলে বাহিনীর সুনাম ও সুখ্যাতি আরো বৃদ্ধি পাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Experience the Ultimate Betting

    Real players commend the vast selection but mention occasional glitches in older titles. Average RTP hovers around 96% (standard...