More

    রাত পোহালেই ৬২ পৌরসভায় ভোট

    অবশ্যই পরুন

    তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ৬৩ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসাম পৌরসভার মেয়র ও কাউন্সিলর সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোট গ্রহণের দরকার পড়ছে না। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। অনিয়ম ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্র ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

    ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা।

    এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও। এ ধাপে ৩৭ জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ৩ মেয়র, ৯ সংরক্ষিত কাউন্সিলর ও ২৫ সাধারণ কাউন্সিলর রয়েছে।

    ইসি জানিয়েছে, চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন ৩ হাজার ৩৪৪জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৩৬০জন।

    ইসি তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় নির্বাচনের তফসিল দিয়েছিল।  লাকসামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ও ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা থাকলেও একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে এ নির্বাচন স্থগিত করে চতুর্থ ধাপে স্থানান্তর করা হয়েছে। ফলে তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় নির্বাচন হবে।

    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে তিন পদে ৩৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এদিকে নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল শুরু করেছে শুক্রবার থেকেই। চার স্তরের নিরাপত্তা থাকবে ভোটের পরের দিন পর্যন্ত। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

    এখন পর্যন্ত পাঁচ ধাপে পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন। প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয়। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় ভোটগ্রহন হবে ২৮ ফেব্রুয়ারি।

    আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the unexpected twists of non UK casinos with ease

    Understanding the Complex World of Non UK Casinos Why Non UK Casinos Present Unique Challenges Exploring the realm of international online...