More

    আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

    অবশ্যই পরুন

    মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

    বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    হামলার ঘটনায় ওই গ্রামের হারুন ঢালী (৩৫), জহিরুল ইসলাম বেপারী (৪০), ইব্রাহীম বেপারী (৩৫), সবুজ মোল্লা (৩০), আওলাদ মাদবর (৫০), জিন্নাত আলীসহ (৫৫) কমপক্ষে ১০ জন আহত হন। পাশাপাশি ককটেলের আঘাতে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

    এ সময় রিপন পাটোয়ারী গ্রুপের জুয়েল শিকদারের নেতৃত্বে শনি হালদার, মতি বেপারি, বাবুল ঢালী, মামুন হালদার ও রাসেল হালদারসহ ৬০ থেকে ৭০ জনের একটি গ্রুপ বর্তমান চেয়ারম্যান মহসিন হক কল্পনার কর্মী সমর্থকদের ওপর হামলা চালান। এ ঘটনায় দু’গ্রুপের মধ্যে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।

    হামলার শিকার রাজারচর গ্রামের আল-আমিন ও মহিউদ্দিন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সাবেক চেয়ারম্যানের লোকজন এই হামলা চালায়। বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনার কর্মী সর্থকদের গ্রাম থেকে তাড়িয়ে গ্রাম্য আধিপত্য বিস্তার করার জন্য এই হামলা চালানো হয়েছে। ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনায় আমাদের পক্ষের ১০ জন আহত হয়েছে। ককটেলের আঘাতে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) শেখ আবু হানিফ বলেন, রাতে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...