More

    চরমোনাইতে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জামান জানান, চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার ব্রিজের ঢালে একটি দোকানের পাশে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার পরনের লুঙ্গি দিয়ে হাত ও পাঞ্জাবি দিয়ে পা বাঁধা ছিল। এছাড়া তার মাথা ও মুখ পলিথিনে মোড়ানো ছিল।

    তিনি আরও জানান, শ্বাসরোধে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় ছবি ও বেতার বার্তা পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Malaysia’s Top Online Casinos with Ease and Clarity

    Discovering the Best Online Casino Malaysia: A Clear Guide for Players Understanding the Landscape of Malaysia’s Online Gambling Scene Malaysia’s online...