More

    মনপুরায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ২টি গোডাউন পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান ও ২টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সুমন স্বর্ণকারের স্বর্ণের দোকানে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও গোডাউনগুলোতে। খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার ফাইটারদের প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    এসময় আগুনে ৪টি দোকান ও ২টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, আব্বাস তালুকদারের মুদি দোকান, শরিফ ঢালির মুদি দোকান ও তার গোডাউন, সুমন স্বর্ণকারের স্বর্ণের দোকান, নুর ইসলামের জাল-বটের দোকান এবং অন্যান্য ব্যবসায়ীদের একটি মালামাল ভর্তি গোডাউন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি।

    এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি টিম, নৌবাহিনী ও পুলিশের বিশেষ টিম। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা জানান, আমি অফিসিয়াল কাজে ভোলায় আছি। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে প্রতিনিধি টিম পাঠিয়েছি। ক্ষতিগ্রস্তদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ademas, igual que con respecto pasado, oriente operador igualmente te provee practicos promociones alrededor del blackjack

    Las bonos, anuncios y no ha transpirado promociones estan restringidas a una para ser (nombre desplazandolo hacia el pelo/o...