More

    বরিশালে ডিজিটাল কালো আইন বাতিলের দাবীতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কার্টুনিস্ট মোশতাক আহমেদের হত্যার সুষ্ট তদন্ত এবং কার্টুনিস্ট কিশোরের উপর দায়ের কৃর্ত মামলা প্রতাহার করা সহ সাত ছাত্র নেতা ও শ্রমীক নেতা রুহুল আমিন সহ এই আইনে আটককৃর্তদের নিঃশর্ত মুক্তির এবং ডিজিটাল কালো আইন বাতিলের দাবীতে সংহতি সমাবেশ করেছে বরিশালের বিক্ষদ্ধ ছাত্র জনতা।আজ বৃহস্পতিবার (৪) মার্চ সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র অশি^নী কুমার টাউনহল সদররোডে এ কর্মসূচি পালন করেছেন তারা।বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কিশোর বালার সভাপতিত্বে সংহতি সমাবেশে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা গণফোরাম সভাপতি এ্যাড, হিরন কুমার দাস মিঠু, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ,বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বরিশাল জেলা গণ সংহতি আন্দোলন আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বরিশাল সম্মিলিত সামাজিক আন্দোলন সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদ সাধারন সম্পাদক নাঈম ফারুকি মুন্না, বরিশাল (ববি) শিক্ষার্থী অদিতি সত্যশি ও সংবাদ কর্মী মনিরুজ্জামান মনির প্রমুখ।এসময় বিভিন্ন বক্তরা বলেন,মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার নাম করে সরকার নিজেদের রক্ষা করার জন্য আজ আইনের মারপ্যাচে পুলিশকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা হরন করা সহ তাদের হত্যা করার মধ্যে দিয়ে জীবন কেড়ে নিচ্ছে।এসময় তারা দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আখতার ফরুক সহ সকল সাংবাদিক ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দায়ের কৃর্ত মিথ্যা ডিজিটাল কালো আইনের মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া সহ কারা বন্ধিদের মুক্তি দেয়ার দাবী জানানো হয়।আগামী ২৬ই মার্চের পূর্বে এই ডিজিটল কালো আইন বাতিল করা নাহলে সারা দেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Dragon Money: Символ удачи в мире онлайн-слотов

    Dragon Money: Символ удачи в мире онлайн-слотов В азиатской тематике дракон олицетворяет могущество и богатство. Слот Dragon Money переносит игроков...