More

    ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, প্রাণ গেলো ব্যবসায়ীর

    অবশ্যই পরুন

    ভোলায় ভাটা থেকে ইট নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় মো. নাসির (৭২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মো. নাসির ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়েশাবাগ গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বয়স্ক বৃদ্ধ নাসির ওই গ্রামের চরফ্যাশন-বেতুয়া সড়কের বেতুয়া বেড়িবাঁধ এলাকায় একটি পানের দোকান করে জীবন পরিচালনা করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি দোকানে এসে বেচা-বিক্রি করেন। দুপুরের দিকে স্থানীয় একটি ইট ভাড়া থেকে ইট ভর্তি করে একটি ট্রাকটি বেতুয়া বেড়িবাঁধ এলাকায় ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পান ব্যবসায়ী নাসিরের দোকানে দিকে চলে এসে তাকে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে পড়ে যায়।

    পরে স্থানীয়রা নাসিরকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...