More

    তজুমদ্দিনে নৌকার কান্ডরি হলেন যারা

    অবশ্যই পরুন

    উদ্বেগ উৎকন্ঠার অবসান ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে সভায় ভোলার তজুমদ্দিনে ৩টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থিদের চূড়ান্ত তালিকা ঘোষনা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী যাদেরকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন, ৩নং চাঁদপুর ইউনিয়নে সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর, ৪নং চাচড়া ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, ৫নং শম্ভুপুর ইউনিয়নে সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদের নাম দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা করেন।

    গত ৫মার্চ উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১০জন প্রার্থী আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল শনিবার রাতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে সভায় যাচাই বাচাই শেষে তিনজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ মনোনয়ন দাখিল, মনোনয়ন যাচাই বাচাই ১৯ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। আগামী ১১ এপ্রিল এই তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তিনটি ইউনিয়নে ১১ এপ্রিল মোট ৭২ হাজার ৫শত ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Élményekkel_teli_út_a_csirkecsárdákban_és_https_the-chicken-road-hungary_c

    Élményekkel teli út a csirkecsárdákban és https://the-chicken-road-hungary.com egyedi ízekkel MagyarországonA Csirke Út története és céljaA csirke szerepe a magyar...